কুয়েট ভিসিকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে আনন্দ মিছিল, অনশন প্রত্যাহার শিক্ষার্থীদের

২৪ এপ্রিল ২০২৫, ০২:১২ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০১ PM
কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ মিছিল © সংগৃহীত

অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি এবং প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীরা জুস খেয়ে অনশন ভাঙ্গেন। এরপর কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।

আনন্দ মিছিলটি রাত ১ টা ১৫ মিনিটের দিকে শুরু হয়। মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় স্টুডেন্ট ওয়েলফেয়ারে এসে শেষ হয়।

‎এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকেই অনুভূতি ব্যক্ত করেন। তারা প্রথমেই উপদেষ্টা আসিফ মহমুদ এবং সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়,কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা কুয়েটের পাশে দাঁড়িয়েছিল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষার্থীরা আরও বলেন,এই বিজয় শুধু আমাদের একার না।এই বিজয় সারা দেশের সকল শিক্ষার্থীদের।এই বিজয় সকল স্বৈরাচারের বিরুদ্ধে।

‎এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে হুঁশিয়ার করে বলা হয়, ভবিষ্যতে যে কেউ কুয়েটে রাজনীতি আনার প্রচেষ্টা চালাবে তার অবস্থা ভিসি মাসুদের মতই হবে। ‎বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ব্যাচ ১৯ এর পক্ষ থেকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য জুনিয়র ব্যাচগুলোকে ধন্যবাদ জানানো হয়।

‎বক্তব্যে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, কেবল আমাদের প্রথম বিজয় অর্জিত হয়েছে। আমাদেরকে সচেতন থাকতে হবে।যাতে নতুন প্রশাসন আমাদের বাকি ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে।

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একগুচ্ছ নির্দেশনা মাউশির
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে টিআইবি, আবেদন ১১ জুল…
  • ২৭ জুন ২০২৬
সুযোগ-সুবিধায় আছেন, কর্মস্থলে নেই সাবেক ‘এমেরিটাস’ এ বি এম …
  • ২৭ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ডেলিভারি এজেন্ট নিয়োগ দেবে পাঠাও, আবেদন ২৩ জ…
  • ২৭ জুন ২০২৬
গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন উদ্ভাবন কৃষকের মাঠে পৌঁছে…
  • ২৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতু…
  • ২৭ জুন ২০২৬