© টিডিসি ফটো
গবেষণা প্রবন্ধ নিয়ে বুয়েট ক্যারিয়ার ক্লাবের কর্মশালা ‘এ্যাটেলিয়র অন রিসার্চ আর্টিকেল রাইটিং-২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারী (শুক্রবার)। বুয়েটের অডিটোরিয়াম কমপ্লেক্সে এই কর্মশালা অনুষ্ঠিত হবে ।
কর্মশালায় গবেষণার জন্য ধারণা তৈরিসহ একটি ভাল গবেষণাপত্র তৈরির গঠন, এর গুরুত্ব, গবেষণা তথ্য বিশ্লেষণের পরিমিতি ও গবেষণা প্রকাশের সময় এবং গবেষণার উল্লেখযোগ্য কিছু নিয়মসহ নানা দিকের উপর আলোকপাত করা হবে।
এছাড়াও এই কর্মশালায় বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ বুয়েটের সাবেক শিক্ষার্থীবৃন্দ তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। বুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত এ কর্মশালায় যে কোন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও এমএসসি’র শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের https://goo.gl/forms/tCdskYBBvdmuQURX2 ঠিকানায় গিয়ে তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। বুয়েটের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। এ ক্ষেত্রে বুয়েটের বাহিরের শিক্ষার্থীদের দিতে হবে ৩০০ টাকা।