বিশ্ব র‌্যাংকিংয়ে বুয়েটকে এগিয়ে রাখতে কাজ করবে অ্যালামনাই

২৫ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩ PM
বুয়েট কেন্দ্রীয় মাঠে অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা

বুয়েট কেন্দ্রীয় মাঠে অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে আনতে কাজ করবে বুয়েট অ্যালামনাই। শুক্রবার বুয়েট কেন্দ্রীয় মাঠে অ্যালামনাইয়ের পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

বুয়েট অ্যালামনাই সভাপতি বলেন, বুয়েটের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা বিশ্বমানের। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বুয়েট দুই হাজারের ভিতরেও নাই। এর কারণ হচ্ছে আমাদের আউটফুট ভিত্তিক গবেষণার অভাব। আউটফুট ভিত্তিক গবেষণা যেন বাড়ানো যায় সেজন্য অ্যালামনাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের দেশে বর্তমানে ব্যক্তি মালিকানার কবলে মুক্তিযুদ্ধের চেতনা জর্জরিত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করলেও আমাদের সমাজ কাঠামোতে এর কোন ছাপ নাই। আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে সত্যিকার অর্থে জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিরা সমাজের নেতৃত্বে নাই। এসব অনিয়ম থেকে এ সমাজকে মুক্ত করে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে বুয়েট অ্যালামনাই সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

ট্যাগ: বুয়েট
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬