‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সংসদ সদস্য জামাল

০৭ আগস্ট ২০২৬, ০১:৫৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ০২:২৭ AM
ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল © টিডিসি সম্পাদিত

ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা, তাদের পক্ষে ওকালতি, বাড়িঘর রক্ষা ও ঠিকাদারি কাজের বিনিময়ে সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন রফিকুল ইসলাম জামাল।

পোস্টে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ঝালকাঠি'র বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকলাতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারী পাহারা দিয়ে খেয়েছেন।’

এ ছাড়া টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগ তুলে তিনি লেখেন, ‘শেষ পর্যন্ত টাকার বিনিময় আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন। লজ্জা থাকা উচিত যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে, সেই ৩৬ জুলাই শহীদদের জন্য ৫ই অগাস্ট একটু দোয়া মোনাজাত করতে পারেননি। শুধু নেতা হতে পদ চাই খুব দ্রুতই দল থেকে ঝরে পড়বেন।’

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬