কুয়েটে হামলা: বহিষ্কার হলেন যুবদল নেতা

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
কুয়েটের ঘটনায় অস্ত্র হাতে যুবদল নেতা মাহবুবুর রহমান

কুয়েটের ঘটনায় অস্ত্র হাতে যুবদল নেতা মাহবুবুর রহমান © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া এক যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মাহবুবুর রহমান খুলনার দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
  • ২৫ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শুরু
  • ২৫ মার্চ ২০২৬
জমির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে
  • ২৫ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাবির দিনব্যাপী কর্মসূচি
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ২৫ মার্চ ২০২৬
ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence