ভালোবাসা দিবসে জাবিপ্রবিতে চিরকুমার সংঘের বিক্ষোভ মিছিল

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
চিরকুমার সংঘের ব্যানারে একদল শিক্ষার্থীর মিছিল

চিরকুমার সংঘের ব্যানারে একদল শিক্ষার্থীর মিছিল © টিডিসি ফটো

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিরকুমার সংঘের ব্যানারে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। এসময় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে অবস্থান করে।

১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস কে ঘিরে বিশ্বব্যাপি যে অশ্লীলতার ছড়াছড়ি তারই প্রতিবাদ স্বরূপ তাদের এই বিক্ষোভ মিছিল। এছাড়াও চিরকুমার সংঘের দাবী ভালোবাসার নামে নিয়মিত সবাই প্রতারণার শিকার হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে তাদের এ আয়োজন। 

এ সময়ে তাদেরকে, ছলনাময়ী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক; দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তিপাক; একটা একটা কাপল ধর,ধইরা ধইরা আলাদা কর; সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

জাবিপ্রবি চিরকুমার সংঘের সভাপতি সারোয়ার হাসান সজীব বলেন “অনেকেই দুষ্টু নারীদের চক্রান্তে পড়ে তাদের ক্যারিয়ার, অর্থ ও মানসিক শান্তি হারাচ্ছে। ভালোবাসার নামে প্রতারণা, মিথ্যা আবেগ ও স্বার্থপরতার ফাঁদে পড়ে অনেক যুবকের জীবন নষ্ট হচ্ছে। বুদ্ধিমানের কাজ হলো প্রেমের ফাঁদ থেকে দূরে থাকা, নিজেকে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়া।"

জামতলায় প্রেম-দমন বিষয়ক সম্পাদক মো. নাহিদ ইসলাম শ্রাবণ বলেন, প্রেম হতে হবে সাবলীল, সুন্দর ও পবিত্র। কিন্তু বর্তমানে অনেক নারী একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করছেন, যা যুবকদের পথভ্রষ্ট করছে এবং ক্যারিয়ার নষ্ট করছে। যার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ মিছিল। 

এছাড়াও আরেক সদস্য শিহাব উদ্দিন উল্লেখ করেন, "ভালোবাসার নামেই যদি জীবন জটিল হয়, তাহলে চিরকুমার থাকাই শ্রেয়!

শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের পরিচালক ডা. আনোয়ার হোসেন
  • ১১ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • ১১ জুলাই ২০২৬
ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সম…
  • ১১ জুলাই ২০২৬
মিডওয়াইফ নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ১১ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ১১ জুলাই ২০২৬
হাসপাতালে মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধ…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence