রুয়েটে মাস্টার্স ও পিএইচডি ভর্তি আবেদনের তারিখ ঘোষণা

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এম. ইঞ্জ, এমফিল) ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হবে একাডেমিক ফলাফল ও নির্দিষ্ট ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pg.ruet.ac.bd) এ।

বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত বিভাগগুলোতে ভর্তির সুযোগ রয়েছে—

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ: সিভিল, পুরকৌশল, পরিবেশ প্রকৌশল; ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ: মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন, গ্লাস অ্যান্ড সিরামিকস; অন্য বিভাগসমূহ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত।

ভর্তি সংক্রান্ত সময়সূচী:

আবেদন শুরু: ১২ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ভর্তি পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে): ৩ মার্চ থেকে ১০ মার্চ ২০২৫

ফলাফল প্রকাশ: ১৩ মার্চ ২০২৫

ভর্তি ফি: ১,০০০ টাকা (অফেরতযোগ্য)

ক্লাস শুরু: ১৪ এপ্রিল ২০২৫

ভর্তিচ্ছু প্রার্থীরা রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে (www.pg.ruet.ac.bd) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দিতে পারবেন। নির্ধারিত ফি প্রদান ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।

ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরে প্রথমবার আগাম ঈদ, অংশ নিলেন মাত্র ৭ মুসল্লি
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্র…
  • ১৯ মার্চ ২০২৬
সাদকাতুল ফিতর: কে দেবে, কী দেবে, কখন দেবে—কাকে দেবে
  • ১৯ মার্চ ২০২৬
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence