হাবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর কবির

০৬ জানুয়ারি ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির © সংগৃহীত

২ বছর ৪ মাস পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি ) পেল নতুন ট্রেজারার। দীর্ঘদিন শূন্য থাকা এই পদটিতে নিয়োগ পেয়েছেন হাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির। 

সর্বশেষ ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ২০১৮ সালের ৩০ জুলাই চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। তার মেয়াদ শেষ হয় ২০২২ সালের ৩০ জুলাই। এর পর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। 

আজ সোমবার (৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম  স্বাক্ষরে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: হাবিপ্রবি উপাচার্যের আন্তর্জাতিক ফেলোশিপ অর্জন

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৩(১) ধারা অনুসারে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবিরকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো। তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ভাতা এবং সব সুযোগ সুবিধা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬
আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশারাও
  • ২৮ আগস্ট ২০২৬
সেপ্টেম্বর-নভেম্বর দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামীলীগ…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৮ আগস্ট ২০২৬