বঙ্গবন্ধুর ম্যুরাল আছে, চেহারা নেই রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ে

১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল থেকে চেহারা মুছে ফেলার ঘটনা ঘটেছে। বর্তমানে ম্যুরালটি শুধু দাঁড়িয়ে আছে, যেখানে শেখ মুজিবুরের মুখ অস্পষ্ট করে দেওয়া হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ম্যুরালটির ভাঙা চেহারা দেখতে পান। ঘটনার সঠিক সময় বা দোষীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক, একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানান, বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের বিষয়টি আমরা শুনেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি এখনো জানা যায়নি। প্রশাসনের অগোচরে এটি ঘটানো হয়েছে। তবে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ডিসেম্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ম্যুরালটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সংসদ সদস্য দীপংকর তালুকদার, উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এবং রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান।

ট্যাগ: প্রকৌশল
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে সুখবর
  • ২৮ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে-স্কেলের গেজেট  
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  • ২৮ আগস্ট ২০২৬
৮৯ বছরে না ফেরার দেশে নরওয়ের রাজা হারাল্ড 
  • ২৮ আগস্ট ২০২৬