শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিংয়ে চুরি

০৮ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হল ডাইনিংয়ে জানালার গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  দিবাগত রাতে এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে।

শাহপরাণ হল সিসি ক্যামেরার নজরদারিতে থাকা সত্ত্বেও এ চুরির ঘটনায় অবাক হলের শিক্ষার্থীরা। ডাইনিং থেকে তিনটি রান্নার বড় হাড়ি ও অন্যান্য রান্না সামগ্রী চুরি হয়েছে বলে নিশ্চিত করেন শাহপরাণ হল ডাইনিং মালিক অনিল চন্দ্র দাস। তিনি বলেন, রাতে খাবার শেষে আমরা ডাইনিং বন্ধ করে বাজারে যাই। এ সময় ডাইনিংয়ের পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় চোর আমার রান্নার চালসহ তিনটি রান্নার বড় হাড়ি নিয়ে যায়।

এ বিষয়ে হল প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। এছাড়া থানা থেকে পুলিশ এসে তথ্য নিয়ে গেছে।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬