শিক্ষার্থীদের দাবি আদায় হয়নি, ৮ ডিসেম্বর খুলছে পাবিপ্রবি

০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৬ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ এক মাস ৩ দিন বন্ধের পর ৮ ডিসেম্বর খুলছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। তবে শিক্ষার্থীদের যেসব দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস বন্ধের ঘোষণা দিয়েছিলেন, সেসব দাবি আদায় হয়নি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, মঙ্গলবার দুপুরে রিজেন্ট বোর্ড জরুরি সভা শেষে ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী ৭ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলবে এবং ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে বিষয়টি জানানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় খোলার নোটিশ

 

জানা গেছে, গত ৫ নভেম্বর সাত দফা দাবিতে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী সকল ব্যাচ সমূহের অডিন্যান্সের আওতাভুক্ত করা, হলের ডাইনিংয়ের খাবার উন্নয়নের জন্য ভর্তুকি প্রদান, ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা, পরিবহন সংকট সমাধান, ক্যাম্পাসে ওয়াইফাই চালু এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ি স্থাপন করা। ওই দিন ভাইস চ্যান্সেলর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় ধাক্কা ধাক্কির মত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, ভিসি তাদের সঙ্গে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই রিজেন্ট বোর্ডের সভা করে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যম্পাস অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা করেন।নতুন করে ক্যাম্পাস খোলার ঘোষণা দিলেও তাদের দাবির বিষয়ে কিছুই জানায়নি প্রশাসন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬