যবিপ্রবি কর্মকর্তা সাইফুরের এক দিনের রিমান্ড মঞ্জুর

১৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সাইফুর রহমান

সাইফুর রহমান © টিডিসি ফটো

হত্যা চেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট সাইফুল্লাহ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিজ্ঞ আদালতে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ৩নং আসামি সাইফুর রহমানের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে বিচারিক আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

আসামি সাইফুর রহমান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত ছিলেন। তবে ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়ায় ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রশাসন। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ আগস্ট রাতে ঢাবির মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে গত রবিবার (১০ নভেম্বর) দুপুর ২ টায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে থেকে মামলার তিন নং আসামি সাইফুরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃদ্ধ মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফট ছাড়লেন ভারতীয় প্রকোশলী
  • ১৪ অক্টোবর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আমিন মোহাম্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬