ছাত্রলীগ নেতাকে ভিসির ব্যক্তিগত সহকারী নিয়োগ

১৪ নভেম্বর ২০২৪, ১০:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ছাত্রলীগের মিছিলে আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ

ছাত্রলীগের মিছিলে আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ সমর্থিত সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের ভাতিজা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের দপ্তর নিয়োগ দেওয়া হয়েছে। সার্কুলার ছাড়াই এই দপ্তরে সেকশন অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ব্যক্তিগত সহকারী বানিয়েছেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।  

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে তাকে অংশগ্রহণ করতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ছবিতে তাকে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সাথে বিভিন্ন সভায় বসতে দেখা গেছে। এছাড়াও তিনি আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের ভাতিজা তিনি। সাবেক এমপি মুজিবুর রহমান গত ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। 

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, নিয়োগটি উপাচার্য নিজে দিয়েছেন। তিনি সার্কুলার ছাড়াই নিয়োগ দিতে পারেন কিনা প্রশ্নের উত্তরে বলেন উপাচার্য তার ক্ষমতা বলে চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারেন। 

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরের সাথে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। 

নিয়োগের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক সোহেল হাসান বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না। তাই আমি কিছু বলতে পারবো না।

বৃদ্ধ মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফট ছাড়লেন ভারতীয় প্রকোশলী
  • ১৪ অক্টোবর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আমিন মোহাম্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬