পবিপ্রবি রোভার স্কাউটের নতুন সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান

২৩ অক্টোবর ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
মো. জিল্লুর রহমান

মো. জিল্লুর রহমান © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানকে কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পবিপ্রবি রোভার ও গার্ল ইন রোভার স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ স্কাউটসের ২৩৪ (ক) ধারা অনুযায়ী ১২ সদস্যবিশিষ্ট গ্রুপ কমিটি গঠন করা হলো। সংশ্লিষ্ট কমিটি রোভার স্কাউটের বিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এ আদেশবলে পূর্বে এ সংক্রান্ত সব আদেশ বাতিল বলে গণ্য হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আরও পড়ুন: পবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে অধ্যাপক জেহাদ ও অধ্যাপক আসাদুজ্জামান

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, সহসভাপতি পবিপ্রবির উপ-উপাচার্য ও ট্রেজারার,কোষাধ্যক্ষ ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম এবং সদস্য অধ্যাপক ড. মো. আবুইউসুফ, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মাওয়া সিদ্দিকা, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহিদ আল মামুন, ডেপুটি রেজিস্ট্রার মো. আরিফুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ আবু হানিফ।

ঝুমুর নাচে মুখর জাবি, শেষ হলো কারাম উৎসব
  • ২৮ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলী…
  • ২৮ আগস্ট ২০২৬
খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিশেষ চার্টার্ড ফ্লাইটে যাবে ১০…
  • ২৮ আগস্ট ২০২৬
তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
ঢাবিতে মিরাজ শেখ নিখোঁজের ১৪০ দিন, ‘নতুন আয়নাঘর কোথায়’ প্রশ…
  • ২৮ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
  • ২৮ আগস্ট ২০২৬