ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
আল আমিন

আল আমিন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন গাজিপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আল আমিন নামের এক শিক্ষার্থী। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গাজিপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর এদিন রাত ১০ টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাত সোয়া ২ টার দিকে তিনি মারা যান।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

জানা যায়, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন দ্বায়িত্ব গ্রহণের পর দেখতে ছুটে যান হাসপাতালে। তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আল আমিনের সহপাঠীদের সহযোগিতায় তার মরদেহ টাঙ্গাইলে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে যোহর বাদ তার জানাজা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: ডুয়েট
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্যান্সারসহ ৭ রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা নিয়ে নতুন নির্…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬