শাবিপ্রবির দুই বিভাগে নতুন বিভাগীয় প্রধান

১৬ অক্টোবর ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক মোখলেসুর রহমান ও অধ্যাপক শরিফা ইয়াসমিন

অধ্যাপক মোখলেসুর রহমান ও অধ্যাপক শরিফা ইয়াসমিন © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরও দুটি বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শরিফা ইয়াসমিন। অন্যদিকে নৃবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

মঙ্গলবার (১৫ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছেন  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। রেজিস্ট্রারের পৃথক অফিস আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে অধ্যাপক শরিফা ইয়াসমিন ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান হিসেবে অধ্যাপক মোখলেসুর রহমানকে বিশ্ববিদ্যালয় আইনের ২৯(২) এবং প্রথম সংবিধির ৪(২) ধারা অনুসারে নিযুক্ত করা হলো। পরবর্তী ৩ বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়।

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বিভাগীয় প্রধান হিসেবে আগামী তিন বছরের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি সবার সহযোগিতা পেলে আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য।’

তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্যান্সারসহ ৭ রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা নিয়ে নতুন নির্…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ বেশি ফোর্স মোতায়ন থাকবে, সেনাব…
  • ১৪ অক্টোবর ২০২৬
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬