শাবিপ্রবি ভিসির বাংলোর সিসিটিভির হার্ডডিস্ক গায়েব

০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের (ভিসি) বাংলোর সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক হঠাৎ করেই গায়েব হয়ে যায়। উপাচার্যের বাসভবনের ক্ষয়ক্ষতি তদন্ত করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া থানায় এই সাধারণ ডায়েরি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ হারুনুর রশীদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসির বাংলো থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক গায়েব হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

আরও পড়ুন: চার দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা, স্কুল-কলেজ ১১ দিন

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের বাসভবনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি কাজ করছে। ৯ সেপ্টেম্বর থেকে কমিটি ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শনের সময় অফিসকক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্ক দেখতে পায়নি। ধারণা করা হচ্ছে, হার্ডডিস্কটি কে বা কারা সরিয়ে ফেলেছে।

হার্ডডিস্কের বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। তবে এতে সংরক্ষিত ফুটেজ অতি গুরুত্বপূর্ণ, যা অর্থমূল্যে মূল্যায়ন করা প্রায় অসম্ভব বলে অভিযোগে বলা হয়।

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬