পবিপ্রবির নতুন উপাচার্য বাকৃবির ড. কাজী রফিকুল ইসলাম, কে এই অধ্যাপক?

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও পবিপ্রবি লোগো

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও পবিপ্রবি লোগো © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। 

সোমবার (২৫ সেপ্টেম্বর)  রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১৯৯৪ সালে বাকৃবি ভেটেরিনারি অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করেন, ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে ২০১১ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং জাপানের কাগাওয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি এবং নিউরোলজি বিভাগ থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 

কর্মজীবনে তিনি ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। 

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১৯৯৯ সালে আচার্য স্বর্ণ পদক, ২০১১ সালে জাপানের কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রপতি পদক, ২০২৩ সালে বাউরেস থেকে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৩, জাপানে আন্তর্জাতিক অ্যালডোস্টেরন ফোরাম থেকে আইএএএফ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন পদক ও পুরস্কার অর্জন করেন। 

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও কনফারেন্সে যোগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেছেন। রিসার্চগেটের তথ্যমতে উচ্চমাত্রার সূচকের জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার রিসার্চ আর্টিকেলের মোট সংখ্যা ১২৪টিরও বেশি। গুগল স্কলার্সের তথ্যমতে সাইটেশন সংখ্যা ২ হাজার ২০০, এইচ-ইনডেক্স সংখ্যা ২৫, আই১০-ইনডেক্স সংখ্যা ৫৯। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ৩৭ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি
  • ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় এমপিওভুক্তির উদ্যোগ
  • ২৯ আগস্ট ২০২৬
হোটেলে ১২ লাখ টাকা বকেয়ার প্রমাণ মেলেনি, সেই শাহরিয়ারকে দলে…
  • ২৯ আগস্ট ২০২৬
নেপাল বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকা পড়াদের শেষ পর্যন্ত …
  • ২৯ আগস্ট ২০২৬
দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকার…
  • ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ২৯ আগস্ট ২০২৬