উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ © জনসংযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান ও নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। 

সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পানিতে প্রকট লবণাক্ততার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাবের কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। এ সময় নোবিপ্রবি উপাচার্য লবণাক্ততা দূরীকরণে উপদেষ্টার অধীন মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। পাশাপাশি পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তুলতে সরকারের সহযোগিতা চান। 

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নোবিপ্রবির পানিতে লবণাক্ততা দূরীকরণ ও পরিযায়ী পাখির অভয়ারণ্য গড়ে তুলতে দুটি পৃথক প্রকল্প প্রদানে আশ্বাস প্রদান করেন।

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬