আবারও অনিশ্চয়তায় রাবিপ্রবির একাডেমিক কার্যক্রম 

২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালির সংঘাতের কারণে অনিশ্চয়তায় পরেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। গণঅভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ক্লাস পরীক্ষা শুরু হলেও আঞ্চলিক সংঘাতের জের ধরে আবারও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক কার্যক্রম।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিভাগটির চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ (সহকারী অধ্যাপক) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাডেমিক কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সিএসই বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় ক্লাস ও পরীক্ষার বিষয়েও অবহিত করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার খাগড়াছড়ির দীঘিনাায় শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের জেরে রাঙ্গামাটিতেও পাহাড়ি ও বাঙালির ব্যাপক সংঘর্ষ ঘটে। এরপরেই জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়।

ট্রাম্পের ঘোষণা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত
  • ০১ মার্চ ২০২৬
ইরানের ওপর ট্রাম্পের হামলা: তার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় জু…
  • ০১ মার্চ ২০২৬
খামেনিকে হত্যার দাবি ইসরায়েলের, ইরানের দাবি জীবিত আছেন; দৃঢ়…
  • ০১ মার্চ ২০২৬
চরফ্যাশনে দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার আকস্মিক মৃত্যু
  • ০১ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘বেঁচে নেই': নেত…
  • ০১ মার্চ ২০২৬
শীর্ষ নেতাদের নিয়ে কনফিউজড, মধ্যপন্থী রাজনৈতিক দল গড়ার ঘোষণ…
  • ০১ মার্চ ২০২৬