প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস
লগো
আগামীকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আইডিইবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৮ নভেম্বর সকাল ১১টায় রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা ও একাধিক টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, ৯ থেকে ১৪ নভেম্বর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সেমিনার, আলোচনা এবং নবীন-প্রবীণ সদস্য প্রকৌশলীদের সমাবেশ।
সংবাদ সম্মেলনে ১২টি সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে সব শিক্ষাব্যবস্থায় জ্ঞান ও দক্ষতাভিত্তিক পাঠক্রম প্রবর্তন, প্রাথমিক শিক্ষাস্তরে ন্যূনতম একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরে তিনটি কারিগরি বিষয় অন্তর্ভুক্তকরণ, পর্যায়ক্রমে শিক্ষাকে ভোকেশনালাইজড করা, উন্নত বিশ্বের মতো দেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ৫০ থেকে ৬০ ভাগে উন্নীত করা অন্যতম।