মহানবীকে নিয়ে কটূক্তি, বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে গণপিটুনি

২৮ মে ২০২৪, ১১:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মহানবী হজরত মুহাম্মদ (স.) নিয়ে কটূক্তি প্রচার করার অভিযোগে এক শিক্ষার্থীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার রাতে প্রক্টর ড. মো. কামরুজ্জামান উপস্থিত থেকে তাকে পুলিশের সোপর্দ করেন।

অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম উৎস গায়ন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, এর আগে অভিযুক্ত ওই শিক্ষার্থী তাদের বিভাগের ম্যাসেঞ্জার গ্রুপে মহানবী (স.)-কে নিয়ে কটূক্তি করা এক নাস্তিকের লেখা প্রচার করেন। পরে সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে প্রক্টর দফতরে নিয়ে আসেন।

এ সময় প্রক্টর ড. মো. কামরুজ্জামান ও নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম উপস্থিত থেকে তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে ওই শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে গোপালগঞ্জ সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় উপস্থিত উত্তেজিত শিক্ষার্থীরা দাবি, বারবার মহানবী (স.)- কে নিয়ে কটূক্তি করা একটা কুচক্রী মহল তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এরা দেশের অসাম্প্রদায়িকতাকে নষ্ট করে ভাবমূর্তি নষ্ট করতে চায়। এ সময়ে তারা অভিযুক্ত শিক্ষার্থীর সর্বোচ্চ বিচারের দাবি জানান।

প্রক্টর ড. মো. কামরুজ্জামানকে বারবার কল দিলে তিনি কেটে দেন। নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থী উৎসকে আপাতত পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। তিনি কোথায় কী লিখেছেন সুস্থ হাওয়ার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান বলেন, তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। আগে সুস্থ হোক। পরে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬