শাবিপ্রবির প্রথম ছাত্রী হলে দুই সহকারী প্রভোস্ট নিয়োগ

২৮ মে ২০২৪, ১১:২১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শাবিপ্রবির প্রথম ছাত্রী হলে দুই সহকারী প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবির প্রথম ছাত্রী হলে দুই সহকারী প্রভোস্ট নিয়োগ © টিডিসি রিপোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল প্রথম ছাত্রী হলে দুইজন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শাবিপ্রবির জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের প্রভাষক ইলোরা চাকমা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক নাইমা সুলতানা আলম সুপ্তিকে প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তাদের এ নিয়োগাদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তারা বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

 
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬