মেসের দরজা ভেঙে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৫ মে ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
সৌভিক মল্লিক

সৌভিক মল্লিক © সংগৃহীত

ভাড়া বাসার (মেস) দরজা ভেঙে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে তার লাশ মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মাগুরার শালিখা থানার রামকান্তপুর গ্রামে তার বাড়ি। সৌভিক মল্লিকের বাবার নাম সমির কুমার মল্লিক। 

সৌভিক রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। সৌভিক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে রুয়েট কর্তৃপক্ষ। 

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন বলেন, ও্রই বাসার দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সৌভিক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কেন এই ঘটনা সে ঘটিয়েছে, সেটি নিয়ে তার রুমমেটের সঙ্গে কথা বলেছি। রুমমেট আমাকে জানিয়েছে যে, কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনে ছিল। কিন্তু কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সৌভিকের লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার অভিভাবককেও খবর দেওয়া হয়েছে। তারা মাগুরা থেকে রাজশাহী আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের পর মরদেহ হস্তান্তর করা হবে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬