পবিপ্রবি শিক্ষার্থীদের ওপর বাস কর্মীদের হামলা, আহত ৫

২২ মে ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM

© সংগৃহীত

পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টারের কর্মীদের হামলার শিকার হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় এ হামলার ঘটনাটি ঘটে। এসময় হামলায় গুরুতর আহত ৫ (পাঁচ)  শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, এদিন সন্ধ্যায় পবিপ্রবির এক নারী শিক্ষার্থী সেভেন স্টার পরিবহনে পটুয়াখালী টু খুলনা যাওয়ার টিকিট নেন। বাস সময় মত না আসায় মেয়ে শিক্ষার্থীর সঙ্গে থাকা এক ছেলে শিক্ষার্থী বাস দেরি করে আসার কারণ জানতে চাইলে টিকিট কাউন্টারের কর্মীরা খারাপ ব্যবহার করেন বলে জানা যায়। বাকবিতণ্ডায় এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশালগামী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি স্কয়ারে আসেন। কাউন্টার থেকে ঐ শিক্ষার্থীদের উদ্ধার করে আনতে গেলে কাউন্টারের কর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। কাউন্টারের কর্মীরা লোহার পাইপ ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এতে এক শিক্ষার্থীর হাত ভেঙ্গে যায়। অপর এক শিক্ষার্থীর মাথায় আঘাত লেগে ফেটে যায়। পাশাপাশি আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। 

হামলায় আহত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বাসে বরিশাল যাচ্ছিলাম। কাউন্টারের লোকজন আমাদের এক শিক্ষার্থীকে আটকিয়ে রেখেছে শুনে আমরা কয়েকজন বিষয়টি সমাধান করতে যাই। তখন কাউন্টারের লোকজন আমাদের উপর লোহার পাইপ, লাঠি ও কাঠের টুকরো দিয়ে আক্রমণ চালায়। এতে আমাদের একজনের হাত ভেঙ্গে যায়, এক জনের মাথায় আঘাত লেগে ফেটে যায় আরো কয়েকজন গুরুতর আহত হয়। আমরা আহত শিক্ষার্থীদের নিয়ে ভার্সিটির বাসে চলে আসলেও কাউন্টারের লোকজন বাসের মধ্যে উঠে হামলা চালিয়ে একজনের মাথা ফাটিয়েছে।’

হামলার কথা শিকার করে পাগলার মোড়ের সেভেন স্টার পরিবহনের টিকিট কাউন্টারের কাউন্টার ম্যান মো. বসির বলেন, ‘বাস  আসতে একটু দেরি করায় খুলনার এক যাত্রীর সঙ্গে থাকা এক ছেলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে আমাদের কাউন্টারে হামলা চালায় ও আমাদের এক কর্মীকে আহত করে। আহত কর্মীকে দেখে কাউন্টারে থাকা অন্য কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আহত শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের কোন ধরনের সংঘর্ষে লিপ্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।’

 
ববিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত…
  • ৩০ আগস্ট ২০২৬
২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ দিল সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার…
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলিতে মানবিক কারণ জানানোর সুযোগ, আবেদনে …
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরিতে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই বদলির আবেদনের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
স্বামী-স্ত্রীর ‘ব্যক্তিগত ছবি’ ছড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জর…
  • ৩০ আগস্ট ২০২৬