বুয়েট শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

২০ মে ২০২৪, ১১:৫৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাহমুদুল হাসান তানভীর (২৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষার্থীর মা শারমিন সুলতানা।

সোমবার (২০ মে) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার জানান, এখনো তারা ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাননি। তবে তারা ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে বেতার বার্তা পাঠিয়েছেন দেশের বিভিন্ন থানায়।

জিডি সূত্রে জানা যায় , মাহমুদুল হাসান তানভীর বুয়েটের শহীদ স্মৃতি হলে থাকে। মাঝে মাঝে দক্ষিণখান পূর্ব আজমপুরে তাদের বাসায় বেড়াতে যায়। গত ১৪ মে বাসায় যায় এবং ১৭ মে বিকালে হলের উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার পরিবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পায়নি। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পান।

 
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬