রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান

১৩ মে ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
ড. মো. কামরুজ্জামান

ড. মো. কামরুজ্জামান © লোগো ও ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান নতুন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরি সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মো. কামরুজ্জামানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ছাত্রকল্যাণ) পদে দায়িত্ব প্রদান করা হল। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে এই দায়িত্ব পালন করবেন। এটা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি নিয়মানুযায়ী ভাতাদি পাবেন।  

উল্লেখ্য যে, অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ১৯৯৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পূর্ববর্তী বিআইটি) পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এবং ১৯৯৯ সালে একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।   

এছাড়াও তিনি এমএসসি, পিএইচডি ও পোস্ট ডক্টরাল ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। রুয়েটে ইতিপূর্বে তিনি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, পুরকৌশল বিভাগের প্রধান এবং নগর অঞ্চল ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অ্যাকাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ: রুয়েট
গুমের শিকার দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে ইবি শিবিরের বিক্ষোভ
  • ৩০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আ…
  • ৩০ আগস্ট ২০২৬
শ্বাসতন্ত্রের রোগীদের জন্য বিএমইউ হবে সেন্টার অব এক্সিলেন্স…
  • ৩০ আগস্ট ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
আজও সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, কোন বিভাগে কেমন
  • ৩০ আগস্ট ২০২৬
ফিতা কেটে কাঠের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা
  • ৩০ আগস্ট ২০২৬