বাসে যবিপ্রবি ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২ মে ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা

বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে লোকাল বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটছে। বহিরাগত মাসুদ নামের এক যুবক শ্লীলতাহানি করেছে বলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঐ ছাত্রী। এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে যবিপ্রবির শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সকালের বাস মিস করায় ধর্মতলা থেকে ক্যাম্পাসগামী লোকাল বাসে ওঠে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। পথিমধ্যে চূড়ামনকাঠি থেকে মাসুদ নামের এক যুবক ওঠে ঐ বাসে। বাসে সিট খালি না থাকায় ঐ শিক্ষার্থীর পাশে দাঁড়ায় মাসুদ। বাসে ভিড় থাকায় ঐ ছাত্রীর শরীরে স্পর্শ করতে থাকে ঐ যুবক। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত মাসুদকে সরে যেতে বললে, কথা না শুনে পুনরায় স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে ঐ যুবক। এসময় বাসে থাকা যাত্রীদের বিষয়টি অবহিত করলে তারাও কোন সুরাহা করতে পারেননি।

একপর্যায়ে বাসটি ক্যাম্পাসের গেটে আসলে ভুক্তভোগীর সঙ্গে নেমে পড়েন মাসুদ। তবে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হওয়ার পূর্বেই ছেলেটি পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি সহপাঠীদের জানালে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তাঁরা। এদিকে বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ছাত্রী।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত শুনেন। পরবর্তীতে তিনি বলেন, যেহেতু এ বিষয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেওয়া হয়েছে তাই আমরা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

 
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬