নেতার জন্মদিনে মধ্যরাতে ছাত্র হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী

০৯ মে ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
জন্মদিন পালনে মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রী সায়মন

জন্মদিন পালনে মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রী সায়মন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ নেত্রী মধ্যরাতে ছাত্র হলের গেস্ট রুমে গিয়ে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেত্রীর নাম সাবিহা সায়মন পুষ্প। তিনি শাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক।

বুধবার (৮ মে) শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে রাত ১২টার দিকে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প ছাত্রদের আবাসিক হল শাহ পরাণের সামনে যান। পরে সেখান থেকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে শাহ পরাণ হলের ভেতরে গেস্ট রুমে গিয়ে কেক কেটে সাধারণ সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা জানানো শেষে সেখান থেকে তিনি ছাত্রী হলে ফিরে যান।

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প গণমাধ্যমকে জানান, তিনি অপরিচিত কাউকে তার কোনো পারসোনাল তথ্য দিবেন না।

মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ নিয়ে শাহ পরাণ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহা বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ছাত্র হলে প্রবেশের বিষয়টা আমি বেশ পরে জেনেছি। এ বিষয়ে দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, সাবিহা সায়মন পুষ্প প্রায় এক বছর আগে তার একাডেমিক পড়াশোনা শেষ করেছেন। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। পড়াশোনা শেষ হলেও ছাত্রী হলে থেকে যাচ্ছেন তিনি। অথচ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হল ছেড়ে দেওয়ার বিধান রয়েছে।

 
স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬