তথ্য অধিকার নিয়ে শাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

০৯ মে ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অন্তর্ভুক্ত রাইট টু ইনফরমেশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এবং এপিএ ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. করিব হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, তথ্য পাওয়া সকলের জন্য সহজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কাজ নিয়ম অনুযায়ী করতে হবে। তখন কোন ধরনের সমস্যা তৈরি হবে না। শিক্ষার্থীরা যথাযথভাবে তথ্য পাচ্ছে কি না তা আমাদের নিশ্চিত করতে হবে। তাতে সকলকে নিজ নিজ কাজে সৎ, স্বচ্ছ এবং সময়নিষ্ঠ হতে হবে।

তিনি আরো বলেন, আজকের ফাইল কালকের জন্য ফেলে রাখা যাবে না। এতে এপিএ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের ফলাফল আমরা পাবো। গতবার এপিএতে আমরা যে অবস্থানে গিয়েছিলাম আপনাদের সকলের আন্তরিকতা ও কাজের জন্য। তাই এবারও আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে কোন জায়গায় আমরা ঘাটতি রাখতে চাই না।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, ফোকাল পয়েন্ট, কর্মকর্তাগণ এবং শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬