প্রথমবারের মতো হাবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম

০৮ মে ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
হাবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম

হাবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম © জনসংযোগ

প্রথমবারের মতো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম। বুধবার (৮ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-ই-খুদা ভবনের নিচ তলায় উক্ত ইনোভেশন শোকেসিং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক  ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহ্বায়ক ও আই.আর.টি'র পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদ, স্বাগত বক্তব্য প্রদান করেন ইনোভেশন টিমের সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক । 

অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া ও উদ্ভাবিত প্রযুক্তি স্টলে প্রদর্শন করেন। শিক্ষক সমিতিসহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল সেখানে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান  বলেন, আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের অভিলক্ষ্য দিয়েছেন। এর আগে তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনের কথা বলেছিলেন যা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি । 

"এক্ষেত্রে আমাদের প্রত্যেককে স্মার্ট সিটিজেন হতে হবে। আমরা স্মার্ট সিটিজেন হলে আমাদের সমাজ ও অর্থনীতি স্মার্ট হবে। সর্বোপরি এর জন্য প্রয়োজন স্মার্ট গভর্ন্যান্স। এই স্মার্ট গভর্ন্যান্স এর অংশ হিসেবে আমরা আজকের ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম আয়োজন করেছি। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্ভাবনী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

বক্তব্য শেষে উপাচার্য  বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। পরবর্তীতে দুপুর ‍আড়াইটায় একই স্থানে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারক প্যানেলের রায়ে প্রথম পুরস্কার অর্জন করে মেডিকাল সেন্টার, দ্বিতীয় পুরস্কার অর্জন করে পরিবহণ ও যন্ত্র মেরামত শাখা এবং তৃতীয় পুরস্কার অর্জন করে জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন আগামীকা…
  • ৩০ আগস্ট ২০২৬
৪৬ হাজার ‘সুস্বাস্থ্য কর্মী’ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • ৩০ আগস্ট ২০২৬
জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম, সম্পাদক জসিম
  • ৩০ আগস্ট ২০২৬
‘আইফোন কিনতে’ নিজের ছেলেকে লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসার ৪ শিক্ষকের কাছে টাকা ফেরত চাইল অধিদপ্তর
  • ৩০ আগস্ট ২০২৬