বিজ্ঞান ও প্রযুক্তির চর্চায় সন্তানেরা যেন যন্ত্র হয়ে না যায়: যবিপ্রবি উপাচার্য

০৮ মে ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
যবিপ্রবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

যবিপ্রবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকেলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বাংলা, বাংলাদেশ এবং আমাদের জাতিসত্তার সাথে সম্পর্কিত সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো যবিপ্রবি এখন থেকে নিয়মিতভাবে পালন করবে। মূল কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আমাদের সন্তানেরা যেন যন্ত্র না হয়ে যায়। 

তিনি আরও বলেন, তারা যেন বিশ্বের সভ্যতার বিকাশের সাথে সাথে বহির্বিশ্বের সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে। নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এটাই আমাদের প্রত্যাশা। এ ধরনের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ডা. কাজী এমরান হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।     

উদ্বোধনী অনুষ্ঠানের পরে গ্রাম-বাংলার ঐতিহ্য হাড়ি ভাঙ্গার মধ্য দিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের বিভিন্ন পর্বের সূচনা করেন। এরপরেই যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে কুষ্টিয়া থেকে আগত বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সদস্যরা তাঁদের লাঠিখেলা প্রদর্শন করেন। ঢোল-তবলার বাজনার সাথে সাথে লাঠিয়ালদের বিভিন্ন কসরত উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসবের বিভিন্ন পর্বে যেমন খুশি তেমন সাজো প্রদর্শনী, লোক সংগীত, লোকনৃত্য, গীতিনৃত্যনাট্য (মহুয়া), প্রদর্শনী বিতর্ক, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, বায়োস্কোপ, নাগরদোলা, বাউল সংগীত পরিবেশিত হবে।

এছাড়া রকমারি পণ্য ও খাবারের স্টল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলারও আয়োজন করা হয়েছে। বুধবার (৮ মে) এই মেলা সমাপ্ত হবে।

 
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence