সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণে বেরোবিতে যৌথ সভা

২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে বেরোবিতে যৌথ সভা

গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে বেরোবিতে যৌথ সভা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বহিরাঙ্গন পরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন উপকেন্দ্রের প্রতিনিধি এবং ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য বলেন, সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা গ্রহণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম রয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। কেউ কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

জেলা প্রশাসক বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে রাষ্ট্রীয় সিদ্ধান্তে গত কয়েক বছর ধরে দেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ভর্তি পরীক্ষার্থীরা যাতে রংপুর নগরীর সকল কেন্দ্রে  নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

 
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬