নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থী মির্জা ফয়সলকে শোকজ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন

১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ PM
বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

বিএনপি প্রার্থী মির্জা ফয়সল © ফাইল ফটো

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গণসংযোগে বাধা প্রদান ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সলকে লিখিত ব্যাখ্যা (শোকজ) চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনকে গণসংযোগে বাধা ও হেনস্তার চেষ্টার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়। 

লিখিত অভিযোগে জানানো হয়, মির্জা ফয়সালের সমর্থক যুবদল নেতা মানিক এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন ও আলমগীরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এ ঘটনা ঘটায়।

​প্রাপ্ত প্রথামিক তথ্যের ভিত্তিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান (যুগ্ম জেলা জজ) সাদিয়া আফসানা রিমা জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বলপ্রয়োগ করে বাধা দেওয়ায় 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫'-এর ১৫ (ঘ) অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

​এ ঘটনার প্রেক্ষিতে আগামী ১৭ অক্টোবর সকাল ১১টার মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানসহ আত্মপক্ষ সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের জন্য মির্জা ফয়সলকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজ…
  • ১৫ অক্টোবর ২০২৬