টানা তৃতীয় দিনেও আন্দোলনে চুয়েট শিক্ষার্থীরা

২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে চুয়েট ক্যাম্পাসের সামনে কাপ্তাই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার ৯ দফা দাবির কথা বলা হলেও আজ বুধবার আরও এক দফা দাবি যোগ করেছেন তারা। আন্দোলন নিয়ে কটূক্তি করার অভিযোগে সুমন দে নামে চুয়েটের এক শিক্ষকেরও অপসারণের দাবি করছেন শিক্ষার্থীরা। তাদের এই ১০ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সরেজমিনে দেখা যায়, বাসের সিট ও টায়ার নিয়ে সড়কের দুই পাশে আগুন লাগিয়ে দেন শিক্ষার্থীরা। এ ছাড়া গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। চুয়েট গেটের সামনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে মিছিল দিতে থাকেন। একটানা ১২টা পর্যন্ত মিছিল দিয়ে গেটের অভ্যন্তরে প্রবেশ করলেও সড়কের দুপাশে শিক্ষার্থীরা পালাক্রমে দায়িত্ব পালন করে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

স্লোগানে তারা শাহ আমানত ও এবি ট্রাভেলস পরিবহনের রোড পারমিট বাতিল, নিহত দুই শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ব্যবস্থা, ঘাতক বাস চালককে গ্রেপ্তার করা, চুয়েটের পক্ষ থেকে এই ঘটনায় মামলা দায়েরসহ আবারও গতকাল থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ১০ দফা দাবি উত্থাপনের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা।

এর আগে মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে জেলা প্রশাসক চট্টগ্রাম সার্কিট হাউসে সকল পক্ষকে নিয়ে বৈঠকে বসে ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকের পর চুয়েট প্রশাসন রাতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু এতেও আশ্বস্ত হতে পারেনি শিক্ষার্থীরা। তাই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তৃতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান চুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—পলাতক ড্রাইভার এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, শাহ আমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, ভুক্তভোগীদের পরিবারকে যথার্থ ক্ষতিপূরণ দেওয়া, আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয়ভার এবং দাবি মেনে নিতে শাহ আমানত বাস কর্তৃপক্ষকে বাধ্য করা, চুয়েট কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করা, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের দ্রুত প্রশস্তকরণ কার্যক্রম শুরু এবং এই রুটে দূরপাল্লার বাস ব্যতীত সকল লোকাল বাস (এবি ট্রাভেলস, শাহ আমানত ও অন্যান্য) চলাচল নিষিদ্ধ করা, চুয়েট মেডিকেল সেন্টারে সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, ইসিজি ইত্যাদি আধুনিক যন্ত্রপাতি নিশ্চিতকরণ এবং এই মুহূর্ত থেকে সকল অ্যাম্বুলেন্সে অক্সিজেনপূর্ণ সিলিন্ডার, শ্বাস প্রদান যন্ত্রের ব্যবস্থাসহ সকল প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, মেডিকেল সেন্টারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ের চিকিৎসক সেবা নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স সংখ্যা শিক্ষার্থী সংখ্যার অনুপাতে অপ্রতুল হওয়ায় অতি দ্রুত শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৪টি অ্যাম্বুলেন্স নিশ্চিত করা, চুয়েটের বাস সংখ্যা বৃদ্ধি, বিআরটিসি কর্তৃক শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, বাসের শিডিউল পুনর্নির্ধারণ। প্রতিটি পয়েন্টে ট্রাফিক বক্স ও সড়ক পুলিশের অবস্থান নিশ্চিতকরণ এবং সংখ্যা বৃদ্ধি। লাইসেন্স চেকসহ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পুরো সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা। এ ছাড়া রোড ডিভাইডার, স্পিড ব্রেকার, সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে গাড়ির স্পিডলক ও স্পিড মনিটরিং এর মাধ্যমে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা। আন্দোলনকালীন সময়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সকল কার্যক্রম রিশিডিউল করা। এখন থেকে সকল শিক্ষার্থীর যে কোনো প্রয়োজনে ছাত্রকল্যাণ পরিষদের সর্বাত্মক সহযোগিতা এবং এই ব্যাপারে ছাত্রকল্যাণ পরিষদের প্রশাসন ও শিক্ষার্থীদের নিকট জবাবদিহি নিশ্চিত করা।

দাবিগুলো না মানার আগ পর্যন্ত পরীক্ষাসহ সকল ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন চুয়েট শিক্ষার্থীরা। এ ছাড়া আন্দোলন নিয়ে কটূক্তি করা চুয়েট শিক্ষকের অপসারণ করা।

এর আগে গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন চুয়েটের তিন শিক্ষার্থী। দ্রুতগতির শাহ আমানত পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তওফিক হোসেন।

 
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence