চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেপ্তার

২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM

© সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রকে চাপা দেওয়া শাহ আমানত বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বাসচালকের নাম তাজুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পৌরসভার উত্তর ঘাটচেক এলাকায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত বাসচালককে নগরের কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৈয়দা সেলিমা কাদের চৌধুরী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— চুয়েট শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। শান্ত সাহা পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের (২০ তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি নরসিংদী সদরের কাজল সাহার ছেলে।

অন্যদিকে তৌফিক হোসেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের (২১ তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোড এলাকার মোহাম্মদ দেলোয়ারের ছেলে।

গুরুতর আহত পুরকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র (২১ তম ব্যাচ) জাকারিয়া হিমু চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোটরসাইকেলে ৩ শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই জাকারিয়া হিমু একটি সিএনজিচালিত অটোরিকশা করে তিনি একাই চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে চলে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। জাকারিয়া হিমুর বাড়ি বরিশাল সদর উপজেলায়। তাঁকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬