বুটেক্সে সশরীরে ক্লাস-পরীক্ষা, শিক্ষার্থীদের অসন্তোষ

২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) © ফাইল ছবি

চলমান তীব্র তাপদাহে দেশের স্কুলকলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ও তাদের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়া শুরু করেছে। তবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, চলছে সশরীরে ক্লাস। এতে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে।

তীব্র গরমেও সশরীরে ক্লাসসহ সকল কার্যক্রম প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, উপাচার্য দেশের বাইরে থাকায় তাঁর সময়সূচি সম্পর্কে জানা নেই। তাই এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। তীব্র গরমে ক্লাস চালু রাখা প্রসঙ্গে রুটিন উপাচার্যকে জানানোর ব্যাপারে রেজিস্ট্রার আরও বলেন, রুটিন দায়িত্বে থাকার কারণে তাঁকে নীতিগত ও আর্থিক কোনো সিদ্ধান্ত না নেওয়ার শর্ত দিয়ে দেওয়ায় এমন কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। 

উপাচার্য দেশের বাইরে আছে আর রুটিন দায়িত্বে থাকা উপাচার্য যদি সিদ্ধান্ত নিতে না পারে এমন পরিস্থিতিতে বিকল্প সমাধান আছে কিনা জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ৪ দিন চলে গেছে বাকি ৫ দিনও আমাকে এভাবে চালাতে হবে। নীতিগত কোনো সিদ্ধান্ত কেও নিতে পারবে না। এছাড়াও এমনও সিনিয়র শিক্ষক আছেন যার সাথে যোগাযোগ করলে পরীক্ষা সামনে অসংখ্য ক্লাস বাকি থাকায় বিশ্ববিদ্যালয় ছুটি না দেওয়ার অনুরোধ জানান। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান ৯ দিনের ছুটিতে দেশের বাইরে থাকায় রুটিন দায়িত্বে আছেন অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন। এ ব্যাপারে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারব না এটা ঠিক না। এই পরিস্থিতি যেহেতু জরুরি অবস্থায় পড়ে সুতরাং এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। যেহেতু সেমিস্টারের শেষের দিকে এক থেকে দুই সপ্তাহ  ক্লাস হবে তাই এমন সময় ক্লাস বন্ধ দিলে সময়সূচি মেলানো কষ্টকর হয়ে পড়বে।  শিক্ষার্থীরা যদি মনে করে তারা ক্লাস করবে না বা এমন কিছু তবে স্ব-স্ব বিভাগের মাধ্যমে এই বিষয় জানাতে পারে৷ পরবর্তীতে আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নিব।

 
ট্যাগ: বুটেক্স
বিশ্বকাপে ভ্রমণের দিক দিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আর্জেন্টিন…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পারভেজ
  • ১৪ জুলাই ২০২৬
সকালের রুটিনে বদল আনলেই কমবে স্ট্রেস হরমোন কর্টিসল
  • ১৪ জুলাই ২০২৬
গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জেলা জামায়াত সেক্রেটারি
  • ১৪ জুলাই ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence