বুয়েটে রাজনীতির কোনো প্রয়োজন নেই: ওয়েবিনারে সাবেক শিক্ষার্থীরা

২৩ এপ্রিল ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১২ PM
ওয়েবিনারে সাবেক শিক্ষার্থীরা

ওয়েবিনারে সাবেক শিক্ষার্থীরা © সংগৃহীত

বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনীতির প্রয়োজন নেই বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির একদল সাবেক শিক্ষার্থী। তারা বলছেন, রাজনীতিতে জড়িত না থেকেও বুয়েট শিক্ষার্থীরা নিজেদের অবস্থান থেকে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। ছাত্ররাজনীতিকে কলুষিত বলে মনে করেন এসব শিক্ষার্থীরা।

রোববার (২১ এপ্রিল) বুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারের বক্তারা এসব কথা বলেন।

ওয়েবিনারে বক্তারা বলেন, টেকনিক্যাল ইউনিভার্সিটি হওয়ায় বুয়েট অন্য ইউনিভার্সিটি থেকে ব্যতিক্রম। ছাত্র রাজনীতি না থাকায় বুয়েটে কি কি উন্নয়ন হয়েছে, রাজনীতি না থাকায় বুয়েটের সম্মিলিত রিসার্চের অগ্রগতি, র‍্যাংকিংয়ের অগ্রগতি, আইসিপিসি কনটেস্টে বুয়েটের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা হয়। 

সাবেক শিক্ষার্থী ও মাইক্রোসফটের প্রাক্তন ইঞ্জিনিয়ার মাসুদ করিম খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে লিডারশীপ তৈরিতে বর্তমান ছাত্র রাজনীতিতে জড়িত না থেকেও বুয়েটিয়ানরা স্ব স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে কোনো সমস্যা ছাড়াই। ছাত্র রাজনীতি কলুষিত এবং ব্যাক ডেটেড। বুয়েটে এর কোনো প্রয়োজন নেই। 

গুগলে কর্মরত অনিক সরকার বলেন, আমি ছাত্র রাজনীতির পিক টাইমে বুয়েটে ছিলাম। তাই ছাত্র রাজনীতির কলুষিত অধ্যায়ের একজন সাক্ষী আমি। ছাত্র রাজনীতি না থাকলে বুয়েটিয়ানরা আইটি সেক্টরে আরও এগিয়ে যাবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ‘বুয়েটে আড়িপেতে শোনা’র এডমিন ও বুয়েটের ড. এম এ রশীদ হলের ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রিশাদ বলেন, আমি নিজে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা। ছাত্র রাজনীতির অতীত ইতিহাসের সঙ্গে বর্তমান ছাত্র রাজনীতির কোনো সম্পর্ক নেই। বর্তমান রাজনীতি কলুষিত, এর কোনো প্রয়োজন নেই বুয়েটে।

ওয়েবিনার আরও যুক্ত ছিলেন বুয়েট এলামনাই অফ নর্থ আমেরিকার সভাপতি আহসান চৌধুরী, ইন্টেলের সিনিয়র কম্পোনেন্ট ডিজাইন গাজী সালাউদ্দিন, ইউনিভার্সিটি অব ইন্ডিয়ানা পলিসের শিক্ষক মুনির হক ও সাবেক বুয়েটিয়ান ড. মো. আহসানুল কবীর। ওয়েবিনারের মডারেটর ছিলেন ইউনিভার্সিটি অফ লুইসভিলের পিএইসডি গবেষক সুমিত পাল।

 
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9