সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরামের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ 

৩০ মার্চ ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ইফতারপার্টি না করে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক ফোরাম। শনিবার (৩০ মার্চ ) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হারুন উর রশীদ ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অধ্যাপক ড. এস এম হারুন উর রশীদ বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে শিক্ষকদের সংগঠন প্রগতিশীল শিক্ষক ফোরাম তাদের সংগঠন পরিচালনা করে থাকে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ইফতারপার্টি না করে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেছি। ঈদ আয়োজনে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তাই আমাদের এই আয়োজন। হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম বরাবরের মতোই এরকম সেবামূলক কাজের ধারা অব্যাহত রাখবে।

 
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল ফেসবুকে, যা বলছে মাউশি
  • ১৫ অক্টোবর ২০২৬
ডুয়েট শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ, ৭ বাস আটকে নেওয়া হলো ক্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন পদ্ধতি চালু
  • ১৫ অক্টোবর ২০২৬
হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কনফ্লিক্ট তৈরির উদ্দেশ্যে নোটিশ…
  • ১৫ অক্টোবর ২০২৬
যে বিসিএসে আস্থা রেখে আর কোনো ভাইভা দেইনি, আজ সেটার গেজেটেই…
  • ১৫ অক্টোবর ২০২৬