মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক নাজমুস সাদেকীন

১০ মার্চ ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন

অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন © টিডিসি ফটো

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয়বারের মতো ডিন হিসেবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীনকে নিযুক্ত করা হয়েছে। গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের নির্দেশে রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) সামাজিক বিজ্ঞান অনুষদের পূর্ববর্তী ডিন অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নতুন ডিন হিসেবে যোগদান করেন তিনি। 

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন বলেন, প্রথমেই উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। তিনি আমার ওপর আস্থা রেখে ৭ মার্চ ঐতিহাসিক দিনে এই দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব নিষ্ঠা ও সততার পালনে সচেষ্ট থাকবো। 

তিনি আরও বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অন্যান্য বিভাগ চালু করার চেষ্টা করবো, মানসম্মত ও উন্নতমানের সেমিনারের আয়োজনসহ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায় সেদিকে নজর দেব।

অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন ২০১৩ সালে ৯ ফেব্রুয়ারি অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগেও তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যকরী সদস্যও তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিনান্স) করেন। এরপর মালয়েশিয়ার ইউনিভার্সিটি উত্তরা মালয়েশিয়া (ইউএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9