মাভাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপকের বিদায় ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

০৯ মার্চ ২০২৪, ০৫:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
মাভাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপকের বিদায় ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

মাভাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপকের বিদায় ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারের বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের গণিত বিভাগের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পিনাকী দে। এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ড. ধনেশ্বর চন্দ্র সরকার, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আজিজুল হক ও বিভাগের অধ্যাপক ড. মো. মুছা মিয়া বক্তব্য রাখেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অধ্যাপক  ড. পিনাকী দে প্রদত্ত 'এড. তারাপদ দে-মমতা দে' বৃত্তিতে ২ জনকে এম.এস (থিসিস) পর্যায়ে নীলিমা নাসরিন ও এম.এস (নন থিসিস) পর্যায়ে মো. সুজন খান এবং প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার প্রদত্ত 'মিরাজ আলী-আব্দুস সাত্তার' বৃত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে ১ জন ছেলে মো. সাইদুল ইসলাম ও 'হুরজান নেসা-লাইলুন নাহার' বৃত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে ১ জন মেয়ে মোছা. রুকসানা আক্তারকে বৃত্তি প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

ccb02259-6461-4795-93aa-8c05276e8936

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষকতা শেষে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। এরপর ২০১৫-২০২০ সাল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে শিক্ষকতা (চুক্তিভিত্তিক) করেন।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9