মাভাবিপ্রবিতে ‘টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন 

০৫ মার্চ ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
টেকসই উন্নয়নের  মাধ্যমে  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সম্মেলন

টেকসই উন্নয়নের  মাধ্যমে  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সম্মেলন © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুইদিনব্যাপী গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “টেকসই উন্নয়নের  মাধ্যমে  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক  আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান।  মূল  বিষয়ের উপর আলোচনা করেন মাভাবিপ্রবি'র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।  স্বাগত বক্তব্য রাখেন  সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক  প্রফেসর ড. মো. ওবায়দুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী বলেন,  শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের  মাস্টার্স শ্রেণি পর্যন্ত এ সরকারই বিজ্ঞান ও  প্রযুক্তি বিষয়ে যুগোপযোগী  সিলেবাস তৈরি  করে দিয়েছে যা টেকসই উন্নয়ন সাধনে তরুণদেরকে দক্ষ করে গড়ে তুলবে।  শিক্ষক ও শিক্ষার্থীদের  বিজ্ঞান  ও  প্রযুক্তি বিষয়ে গবেষণালব্ধ জনসাধারণের মাঝে কাজে লাগাতে হবে।  আমরা যে যেখানে কাজ করছি  সবাইকে সাধারণ মানুষের মন বুঝে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই।  তাদেরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে এগিয়ে যেতে হবে।

দুইদিনব্যাপী সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  গবেষকগণ তাদের গবেষণা পেপার উপস্থাপন  করবেন।

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বি…
  • ১৪ জুলাই ২০২৬
পরিবারের অমতে বিয়ের ১০ দিন পর মা-মেয়ের রহস্যজনক মৃত্যু
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence