ওয়েবমেট্রিক্স র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়েছে মাভাবিপ্রবি

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ওয়েবমেট্রিক্স  র‍্যাংকিং-২০২৪ এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং সব (পাবলিক ও প্রাইভেট) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬তম স্থানে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্বের বিভিন্ন দেশের ১১ হাজার ৩৯৪টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৪ প্রথম সংস্করণের (জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে প্রথম  স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া দ্বিতীয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত বছর মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে ছিল। এ বছর একধাপ পিছনে চতুর্থ স্থানে রয়েছে।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারও দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে যার অবস্থান ১ হাজার ১২৮। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যার বিশ্ব র‌্যাঙ্কিং ১ হাজার ৩৮৩তম। তৃতীয় অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ৪০৬তম। 

আরো পড়ুন: দেশ সেরা হলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

তালিকায় দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৪০৮), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭১৭), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৯৯), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২০০৭), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২১১০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২২৪২) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২২৯৪)।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে। এ র‍্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে স্পেনের মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠানটি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতায় ২৮৫ কোটির অভাব, চাহিদা না থাকলেও ৫১৬ …
  • ১৮ জুলাই ২০২৬
দুবাইয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence