চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাদিকুল, সম্পাদক অধ্যাপক আরাফাত

২৮ নভেম্বর ২০২৩, ১০:১৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আরাফাত রহমান।

বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে আজ বেলা ১১টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৪৯ জন শিক্ষক ভোট দিয়ে তাঁদের মতামত প্রকাশ করেন। শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং ইইই বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যুগ্ম সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক, কোষাধ্যক্ষ পদে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল এবং নির্বাহী সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড.ম.ক. জিয়াউল হায়দার ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন দে।

এ উপলক্ষ্যে বিকেল ৫টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence