শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে মনোবিজ্ঞানী নিয়োগ দিচ্ছে চুয়েট

১৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হবে। ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। 

চুয়েটের রেজিস্ট্রার শেখ মো. হুমায়ুন কবির বলেন, পাঠদান কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শিক্ষার্থীদের আত্মহত্যার হার ভয়াবহ আকার ধারণ করেছে। এসব মানসিক সমস্যা সমাধানে কাউন্সেলিং প্রয়োজন। তাই চুয়েটের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে আমরা মনোবিজ্ঞানী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।

স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় দেখা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৮ মাসে ৩৬১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ৬৬ জন। এ সমস্যা নিরসনে পরিবার ও সমাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে।

ট্যাগ: চুয়েট
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬