বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ওহাব-জহুরুল

০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ওহাব ও জহুরুল

ওহাব ও জহুরুল © ফাইল ছবি

২০২৩-২৪ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি দৈনিক অধিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল ওহাব ও দৈনিক খোলা কাগজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ মো: জহুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

আজ সোমবার (৯ অক্টোবর ) সকাল ১১টায় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী না থাকায় ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। 

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি খাদিজা জাহান তান্নি, সহ-সভাপতি দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি রাজু আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক চ্যানেল২৪ প্রতিনিধি অহনা মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জার্নাল প্রতিনিধি রুবেল শেখ, অর্থ সম্পাদক  দৈনিক সকালের সময় প্রতিনিধি হাবিবুর রহমান উৎস, দপ্তর সম্পাদক আজকের দৈনিক প্রতিনিধি রিশাদ  হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগো নিউজ প্রতিনিধি ফাহমিদ আহসান ও কার্যনির্বাহী পদে দৈনিক বার্তা ২৪  প্রতিনিধি মাসুদ রানা। 

নবনির্বাচিত সভাপতি আব্দুল ওহাব বলেন, আমরা মেধা, মনন, পরিশ্রম দিয়ে এই সংগঠনকে রোল মডেলে পরিণত করতে বদ্ধ পরিকর থাকবো। সকলের দোয়া ও সহযোগীতার পাশাপাশি নতুন এই কমিটির মাধ্যমে নব উদ্যোমে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যশা করছি।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬