পবিপ্রবিতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

০২ অক্টোবর ২০২৩, ০৬:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার (২অক্টোবর) সকাল ১০ টায় পবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে ভেটেরিনারি টিচিং হাসপাতালের চীফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. অষীত কুমার পালের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ।

উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাষানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দল চূড়ান্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নাভানা ফার্মা ও পপুলার ফার্মাসিটিউক্যালস ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল অত্র এলাকার গবাদি পশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি এ ক্লিনিকের কার্যক্রমের পরিধি আরো বাড়ালে গবাদি পশুর চিকিৎসার সুফল জনগণ আরো সহজে এবং দ্রুততার সাথে পাবে। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর  (শুক্রবার) ইনোভেটিভ আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬