প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৪ শিক্ষার্থী 

০২ মে ২০২৩, ০৪:৪৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বশেমুরবিপ্রবি থেকে এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি থেকে এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।  

সোমবার (০১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে তথ্যটি নিশ্চিত করা হয়। তালিকাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দেশের উচ্চশিক্ষার তদারক সংস্থা ইউজিসি।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

এ বছর বশেমুরবিপ্রবি থেকে পদকপ্রাপ্তরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী এস.এম ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, মানবিকী অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিমা রায়, আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী সুলতানা আঞ্জুমান। 

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় চলতি বছর সারাদেশে মোট ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্যে মনোনীত করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবিতে বিশেষ খাবারের ব্যবস্থা 
  • ২৫ জুলাই ২০২৬
ছিটকে গেলেন নাহিদ রানা, শঙ্কায় লিটন-শরিফুলও
  • ২৫ জুলাই ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ২৫ জুলাই ২০২৬
অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন কোথায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি?
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের…
  • ২৫ জুলাই ২০২৬
বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ বিইউপি শিক্ষার্থী নাহিয়ান
  • ২৫ জুলাই ২০২৬