এমআইএসটি’র ভর্তি পরীক্ষা কাল

১৭ মার্চ ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
এমআইএসটি’র ভর্তি পরীক্ষা কাল

এমআইএসটি’র ভর্তি পরীক্ষা কাল © ফাইল ফটো

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামীকাল (১৮ মার্চ)। এর আগে গত ৯ মার্চ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে সেনাবাহিনী নিয়ন্ত্রিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলে ৫ মার্চ পর্যন্ত। আবেদন ফি রাখা হয়েছে ‘এ’ ইউনিট ৮০০ টাকা এবং ‘বি’ ইউনিট ১ হাজার টাকা। 

এ বছর আবেদনের যোগ্যতা রাখা হয়েছে ২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪। আর ২০২০ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
এ ইউনিটে গণিত ৪০, পদার্থ ৩০, রসায়ন ২০ এবং ইংরেজি ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর বি ইউনিটে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬