বুয়েট শিক্ষার্থী সানি মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

০৬ মার্চ ২০২৩, ০৪:০৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
তারিকুজ্জামান সানি

তারিকুজ্জামান সানি © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২ এপ্রিল ধার্য করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত নতুন এই সময় ধার্য করেন।

আজ সোমবার (৬ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারায় নতুন করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। মামলার ১৫ আসামি বর্তমানে কারাগারে আছেন।

আরও পড়ুন: তানজীমউদ্দীনের নিরাপত্তা ও ছাত্রী নিপীড়নের বিচার চান ৫৩ শিক্ষক

মামলার আসামিরা হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু।

মামলার সূত্রে জানা যায়, গতবছরের ১৪ জুলাই ১৫ থেকে ১৬ যুবক এক সঙ্গে পদ্মা নদীতে বেড়াতে গেলে ঐদিন সন্ধ্যায় নিখোঁজ হন সানি। স্থানীয়দের দেওয়া খবরে রাতেই ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন: ৬ দিনেও কার্যকর হয়নি কৃষ্ণকে মারধরকারীদের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

১৫ জুলাই সকালে দোহারের মৈনটঘাট এলাকা থেকে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় ঐদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

২ ঈদে সরকারি ছুটির ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক শহীদুলের বাসায় বিদ্যুৎ বিল এলো ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে আইনি জট, রাজনৈতিক কৌশলে আটকে সংস্কারের…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক যুক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬